ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, আওয়ামী লীগ অনেক আগেই ‘ব্যাক’ করেছে এবং এর পেছনে রয়েছে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, আওয়ামী লীগ অনেক আগেই ‘ব্যাক’ করেছে এবং এর পেছনে রয়েছে একাধিক রাজনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের ধারাবাহিক ভুল। মঙ্গলবার (১৯ মে) তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত, মবতন্ত্রের উত্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে আমলাতান্ত্রিক স্বার্থের কাছে বিসর্জন দেওয়ার কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে।


তার মতে, যেদিন ২৪-এর গণঅভ্যুত্থানকে ৭১-এর বিপরীতে দাঁড় করানো হয় এবং আইনের শাসনের বদলে মবের শাসনকে প্রশ্রয় দেওয়া হয়, সেদিন থেকেই রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত হতে শুরু করে। তিনি আরও দাবি করেন, মাজারে হামলা, ভিন্নমত দমন, সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় নীরবতা এবং তথাকথিত মবস্টারদের সামাজিকভাবে বৈধতা দেওয়াও পরিস্থিতিকে প্রভাবিত করেছে।


অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও সমালোচনা করে মাহফুজ আলম বলেন, আমলানির্ভর ‘কিচেন ক্যাবিনেট’ থেকে সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকার রাজনৈতিক চরিত্র হারিয়েছে। তার ভাষায়, ওই কাঠামোর সঙ্গে যুক্তদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক ও স্বার্থগোষ্ঠীর অংশ ছিলেন। জুলাই ঘোষণাপত্র, সংস্কার প্রক্রিয়া, নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও তিনি কঠোর মন্তব্য করেন। তার মতে, এসব প্রক্রিয়া যখন আমলাতন্ত্র ও স্বার্থগোষ্ঠীর হাতে চলে যায় এবং দরকষাকষির অংশ হয়ে ওঠে, তখনই রাজনৈতিক সংকট গভীর হয়।


শিক্ষার্থী আন্দোলন ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ছাত্ররা সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত না হয়ে মব ও সংঘাতের সংস্কৃতিতে জড়িয়ে পড়েছে। মিডিয়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং ভিন্নধারার কণ্ঠস্বরকে সীমিত করা হয়েছে। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, “লীগ ফেরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমের।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের