ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবির
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ২:৪৯ সময়
বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক ১১ জন পরিচালক এ রিট দায়ের করেন। মোট ১২ জন রিটকারী হিসেবে আবেদনটিতে অংশ নিয়েছেন। রিট পিটিশন নম্বর ৬০৮৩/২০২৬। জানা গেছে, বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হতে পারে।


রিটে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই কমিশনের একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক। নির্বাচনে জয়ী হয়ে রিটকারীরা নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত কমিটি ভেঙে দেয়। পরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।


রিটকারীদের অভিযোগ, কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের বিষয়টি জানতে পারেন বলে দাবি করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের