ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি

নভেম্বর আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ভিনিসিয়ুস জুনিয়র ও
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি

নভেম্বর আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গুইমারায়েসদের দল। এর মধ্য দিয়ে বিশ্বকাপে পাওয়া হারের প্রতিশোধও নিল জাপান। এর আগে বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে এবার প্রীতি ম্যাচে সেই ব্যবধান উল্টে দিয়ে জয় তুলে নেয় এশিয়ার দলটি।


এমন হারের পর সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তাঁকে পদত্যাগ করে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোমারিও। জাপানের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে সরাসরি দল ছাড়ার আহ্বান জানান রোমারিও। তিনি লেখেন, আনচেলত্তির কোচিং ক্যারিয়ার নিয়ে কারও প্রশ্ন নেই। ক্লাব ফুটবলে তিনি বিশ্বসেরাদের একজন হলেও ব্রাজিল জাতীয় দলের জন্য নিজেকে সঠিক ব্যক্তি হিসেবে প্রমাণ করতে পারেননি।


ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির দাউদের প্রতিও বার্তা দিয়েছেন রোমারিও। তাঁর মতে, এখন সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্রাজিলের ফুটবলের স্বার্থে সভাপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। রোমারিও আরও বলেন, জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। অতীতে অনেকবার বিব্রত হতে হয়েছে ব্রাজিলকে। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড