ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। আবেদন
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৯ সময়
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। আবেদন আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী করতে চালু করা হয়েছে নতুন ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টাল। তবে নতুন ব্যবস্থায় যাওয়ার কারণে আগের পদ্ধতিতে থাকা সব অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে পুরোনো তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে।


রোববার (১৫ নভেম্বর) সকালে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নতুন এই ব্যবস্থার আওতায় জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন জমা দিতে পারবেন। দূতাবাস জানিয়েছে, নতুন পদ্ধতিতে আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি দূতাবাসের বাহ্যিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের মাধ্যমে নথিপত্রের প্রাথমিক যাচাই করানোর সুযোগও থাকছে। এতে দূতাবাসে সরাসরি উপস্থিত থাকার সময় কমবে। সেখানে মূলত আবেদনকারীদের আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং চূড়ান্ত যাচাই করা হবে।


এ ছাড়া নতুন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অগ্রগতি জানা যাবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। দূতাবাসের আশা, এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বাড়বে।


আগের অপেক্ষমাণ তালিকা বাতিল, নতুন করে নিবন্ধন বাধ্যতামূলক,


নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে নিবন্ধিত অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পুরোনো তালিকায় থাকা কোনো আবেদনকারীর নিবন্ধন নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। ফলে আগে থেকে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।


যেভাবে আবেদন করবেন,


জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টাল https://digital.diplo.de/ থেকে সরাসরি আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আবেদনসংক্রান্ত নির্দেশনা ও বিস্তারিত তথ্যও এই পোর্টাল এবং ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড