ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ শুরু, নম্বর যাচাইয়ে কড়াকড়ি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৩১ সময়
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ শুরু, নম্বর যাচাইয়ে কড়াকড়ি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এ কার্যক্রম চলছে। খাতা মূল্যায়নে কোনো ধরনের ভুল বা নম্বরের গরমিল যেন না থাকে, সে জন্য এবার নেওয়া হয়েছে কঠোর নজরদারির ব্যবস্থা। পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হলে তা একাধিক ধাপে যাচাই করা হবে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গত ১১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরপত্র যাচাই করা হচ্ছে। প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে, যাতে মূল্যায়নে কোনো ধরনের অসংগতি না থাকে।


এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া আবেদনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করা হবে। এরপর বিষয়ভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পরীক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর শুরু হবে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ।


পুনর্মূল্যায়নে কোনো শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হলে সংশ্লিষ্ট পরীক্ষককে স্বাক্ষর করা বিবরণী জমা দিতে হবে। এরপর কম্পিউটার শাখায় পরিবর্তিত নম্বর অন্তর্ভুক্ত করার পাশাপাশি উত্তরপত্রের লিথোকোড ও অন্যান্য তথ্য যাচাই করা হবে। সব তথ্য চূড়ান্তভাবে পরীক্ষা করার পর প্রকাশ করা হবে পুনর্নিরীক্ষণের ফল। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক প্রকৌশলী মো. মনজুরুল কবীর জানান, বিপুলসংখ্যক আবেদনের তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। নম্বর পরিবর্তনের ক্ষেত্রে কোনো অসংগতি যেন না থাকে, সে জন্য তথ্যপ্রযুক্তি দল পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণে খাতা মূল্যায়নে বড় ধরনের গাফিলতি কিংবা নম্বরের অস্বাভাবিক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন। খাতা মূল্যায়নে বড় ধরনের অসংগতি পাওয়ায় শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককেও চিহ্নিত করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা