ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ

সামাজিক বনায়নের আওতায় সরকারি জমিতে লাগানো গাছ নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে কিংবা রাতের আঁধারে এসব গাছ নিধন
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৫ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৫ সময়
বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ
সামাজিক বনায়নের আওতায় সরকারি জমিতে লাগানো গাছ নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে কিংবা রাতের আঁধারে এসব গাছ নিধন চললেও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এমনকি এ ঘটনায় দায় এড়ানোর প্রবণতাও দেখা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বরিশাল অঞ্চলের সড়ক ও খালের পাশে সামাজিক বনায়নের গাছ স্থানীয় দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। গত দুই বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ এবং বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন পাঁচ হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে। অথচ এসব গাছ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি নেই। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ও মহাসড়কের পাশ থেকে বহু বছরের পুরোনো মূল্যবান মেহগনি, রেইনট্রি ও কড়ইগাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চক্রের সঙ্গে বন বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কিছু কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ কিংবা বন বিভাগের পক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

গত দুই বছরে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার থেকে ধামুরা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কিলোমিটার সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় গত ৩ নভেম্বর উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা প্রকৌশলী। তবে উপজেলা বন কর্মকর্তা মনিরুজ্জামান দাবি করেছেন, কেটে নেওয়া গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতাভুক্ত ছিল না। এ কারণে তাঁদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, গত ২৭ অক্টোবর ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট বাজার থেকে রায়চাঁদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের পাশের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলা হয়। স্থানীয়দের ভাষ্য, দিন ও রাত—উভয় সময়েই গাছ কাটার কাজ চলেছে। এমনকি এক্সকাভেটর ব্যবহার করে মাটি থেকে গাছ উপড়ে নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, গাছ কাটার সঙ্গে জড়িতদের সঙ্গে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কিছু কর্মকর্তার সখ্য রয়েছে।

গৌরনদী উপজেলা বন কর্মকর্তা জানিয়েছেন, গাছ কাটার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এরপর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর আর কিছু জানা নেই। সামাজিক বনায়ন কেবল গাছ লাগানোর কর্মসূচি নয়; এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত স্বার্থও জড়িত। ভূমিহীন, দরিদ্র, বিধবা এবং অসহায় গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। এ কর্মসূচি বাস্তবায়নে জনগণের বিপুল অর্থ ব্যয়ে সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। অথচ দায়িত্বপ্রাপ্তদের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 

প্রভাবশালী দুর্বৃত্তদের অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ফলে শুধু পরিবেশের ক্ষতি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগও। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া উন্নয়ন উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ জনগণের অর্থে পরিচালিত পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর নিষ্ক্রিয়তা দুর্বৃত্তদের আরও উৎসাহিত করছে বলে প্রতীয়মান হয়। এ পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। সামাজিক বনায়ন কর্মসূচি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণে জনগুরুত্বপূর্ণ এই কর্মসূচি কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া উচিত নয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা