ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে দূরে রাখতে দেশের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে দূরে রাখতে দেশের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।


মন্ত্রী বলেন, খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়ায় তরুণরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তিনি বলেন, “খেলার মাঠ কমে যাওয়াই মাদক বৃদ্ধির অন্যতম কারণ। খেলাধুলা থাকলে তরুণরা সুস্থ বিনোদনে ব্যস্ত থাকত।” তিনি আরও বলেন, নগরায়ণের কারণে খেলার জায়গা কমে গেলেও স্কুল পর্যায়ে নিয়মিত খেলাধুলা চালু রাখা জরুরি, যাতে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারে।


শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি স্কুলে সপ্তাহে অন্তত একদিন দুই ঘণ্টার ‘গেমস ক্লাস’ চালুর জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। এ ক্লাসে ফুটবল, বাস্কেটবলসহ ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাও অন্তর্ভুক্ত থাকবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা এমন এক সম্পদ যা কখনো হারিয়ে যায় না এবং এটি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। নিজের পারিবারিক ইতিহাস তুলে ধরে তিনি শিক্ষার গুরুত্ব ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।


অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’