ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৫ সময়
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতিতেও রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার ১২ আগস্ট দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন ডলারে। এর আগে ১০ আগস্ট এই রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আর ৯ আগস্ট ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।


অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বীকৃত বিপিএম-৬ হিসাব পদ্ধতিতেও রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাবে এই পদ্ধতিতে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে। ১০ আগস্ট এই হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।


সংশ্লিষ্টরা বলছেন, দেশের সামষ্টিক অর্থনীতি, বৈদেশিক লেনদেন ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতায় রিজার্ভের এই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।


আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার মজুত পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিকে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য হিসাবপদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক বর্তমানে গ্রস রিজার্ভের পাশাপাশি এই পদ্ধতিতেও নিয়মিত রিজার্ভের তথ্য প্রকাশ করছে। রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে