ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

সিলেট বিভাগে পরিবহন শ্রমিকদের সর্বাত্মক অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটি জানিয়েছে, তাদের নেতাদের
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

সিলেট বিভাগে পরিবহন শ্রমিকদের সর্বাত্মক অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটি জানিয়েছে, তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে চার জেলাজুড়ে এই কর্মবিরতি শুরু হবে।

 ফেডারেশনের বিভাগীয় কমিটির জরুরি সভায় বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে স্পষ্ট জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলায় পরিবহন চলাচল বন্ধ থাকবে।


শ্রমিক নেতাদের অভিযোগ, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে ঘটে যাওয়া একটি ঘটনার পর ফেডারেশনের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়া। নেতাদের দাবি, ঘটনার সময় তারা নাজিরবাজারে একটি শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনায় ব্যস্ত ছিলেন এবং পরে পরিস্থিতি শান্ত করতে কদমতলী এলাকায় ভূমিকা রাখেন। তবুও তাদের মামলায় জড়ানোকে তারা অন্যায় ও হয়রানিমূলক বলে উল্লেখ করেছেন।


এছাড়া তারা ওই ঘটনায় নিহত ব্যক্তির মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজিব আলী। এতে সিলেট বিভাগের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ