ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার চুক্তি ঘিরে রাজধানীতে উত্তেজনা তৈরি হয়েছে।
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার চুক্তি ঘিরে রাজধানীতে উত্তেজনা তৈরি হয়েছে। ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা করে আগারগাঁওয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি বামপন্থী সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মী। তাদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


বেলা পৌনে ৩টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় বলে দাবি করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, কর্মসূচিটি শান্তিপূর্ণ থাকলেও কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তির প্রতিবাদ জানাতেই তারা সেখানে সমবেত হয়েছিলেন। তাঁর দাবি, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বন্দর ও জাতীয় সম্পদের ওপর বিদেশি প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে।


ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন সাজ্জাদ জহির। তাঁর বক্তব্য, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর বাইরের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। সাজ্জাদ জহির আরও বলেন, দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁর ভাষ্য, চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছিলেন তারা, কিন্তু পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেছে।


এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের লাঠিপেটায় সাজ্জাদ জহির চন্দনসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ১৫ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তিকে ঘিরেই রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ