ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ধূমপানে ঝুঁকছে স্কুল শিক্ষার্থীরা!

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশে শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষ করে
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
ধূমপানে ঝুঁকছে স্কুল শিক্ষার্থীরা!

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশে শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষ করে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় সরেজমিন পর্যবেক্ষণে স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের সিগারেট খেতে দেখা গেছে বলে জানা যায়। রাজধানীর মোহাম্মদপুরের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। এক শিক্ষার্থী মন্তব্য করে, “ধূমপান হচ্ছে আধুনিকতা।” আরেকজন বলে, “স্মোকিং না করলে আধুনিক হওয়া যায় না।”


একইভাবে ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শিক্ষার্থীদের ধূমপানের দৃশ্যও ধরা পড়ে বলে জানানো হয়েছে। এদিকে এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ১০০ মিটারের মধ্যে চা-সিগারেট ও তামাকজাত পণ্যের দোকান গড়ে ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। যদিও আইন অনুযায়ী এসব স্থানে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এর নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি, ব্যবহার ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তবে এই নির্দেশনার কার্যকর প্রয়োগ নেই বলে অভিযোগ রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, ধানমন্ডি ১৫ নম্বর রোডসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে একাধিক সিগারেটের দোকান বসে ব্যবসা করছে। ফুটপাতজুড়ে বেঞ্চ পেতে চলছে প্রকাশ্য ধূমপান ও আড্ডা।


শিক্ষার্থীরা বলছে, স্কুলের আশপাশে এমন পরিবেশের কারণে তারা প্রতিনিয়ত ধূমপান ও মাদকসংশ্লিষ্ট আচরণের সংস্পর্শে আসছে। একজন শিক্ষার্থী জানান, “এখানে প্রায় সব স্কুল-কলেজের সামনে ধূমপায়ীদের আড্ডা দেখা যায়।” বিশেষজ্ঞদের মতে, বন্ধুদের প্রভাব, কৌতূহল এবং সহজলভ্যতার কারণে কিশোর বয়সেই অনেক শিক্ষার্থী ধূমপানে জড়িয়ে পড়ছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ১০–১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে নেশায় জড়িয়ে পড়ার হার উদ্বেগজনকভাবে বাড়ছে।


তাদের মতে, শুরুতে কৌতূহল থেকে ধূমপান শুরু হলেও পরে তা আসক্তিতে রূপ নেয়, যা শিক্ষাজীবন ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে, শিক্ষাবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিবার, স্কুল এবং সমাজ—সব পর্যায়ে সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এছাড়া মাদক ও ধূমপান প্রতিরোধে স্কুলের আশপাশে তামাক বিক্রি বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন অভিভাবকরাও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা