ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম

“পথের শেষে নয়, পথচলাতেই আমরা”—এই ভাবনাকে সামনে রেখে জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে নিয়ে বিশেষ এক সাহিত্য আড্ডার আয়োজন
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম

“পথের শেষে নয়, পথচলাতেই আমরা”—এই ভাবনাকে সামনে রেখে জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে নিয়ে বিশেষ এক সাহিত্য আড্ডার আয়োজন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম। তরুণদের জীবন, স্বপ্ন, সম্পর্ক আর সংগ্রামের গল্প নিয়ে এই আয়োজনে উঠে এসেছে পথচলার গুরুত্বের কথা। ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের আয়োজনে, আলবেরো স্টুডিওর পরিবেশনায় এবং প্রথমার সহযোগিতায় এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় ১০০ ফিট মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে অবস্থিত প্রথমা বুক ক্যাফেতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।


অনুষ্ঠানের মূল আকর্ষণ ও প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। তরুণ প্রজন্মের সম্পর্ক, নতুন স্বপ্ন, জীবনের নানা অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পথচলা নিয়ে আয়োজিত এই আড্ডায় নিজের জীবন ও সাহিত্যচর্চার নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের নির্ধারিত বিষয় “পথের শেষে নয়, পথচলাতেই আমরা”—এই ভাবনাকে ঘিরেই কথা বলেন রাহিতুল ইসলাম। তিনি বলেন, মানুষ প্রায়ই নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছানো কিংবা চূড়ান্ত সফলতা অর্জনের জন্য তাড়াহুড়ো করে। কিন্তু জীবনের আসল সৌন্দর্য শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়; প্রতিদিনের চেষ্টা, নতুন কিছু শেখা, সেই শেখার মাধ্যমে নিজেকে বদলে নেওয়া এবং ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর মধ্যেই জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে।


তরুণদের জীবনসংগ্রাম, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগের গল্প নিয়ে লেখার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তার মতে, তরুণদের পথচলার প্রতিটি বাঁক এবং প্রতিটি ব্যর্থতা একেকটি বড় শিক্ষা হয়ে আসে। তাই ভবিষ্যতের ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমানের সংগ্রাম ও চেষ্টাকে ভালোবাসতে শেখার পরামর্শ দেন তিনি। নিজের ওপর বিশ্বাস রেখে সততার সঙ্গে কাজ করে যাওয়ার কথাও বলেন এই কথাসাহিত্যিক। তার বিশ্বাস, মানুষ নিজের কাজের প্রতি আন্তরিক থাকলে এবং চেষ্টা চালিয়ে গেলে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব।


অনুষ্ঠানে ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর তমাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা ও সাহিত্যপ্রেমকে এগিয়ে নিতেই তাদের এই ছোট উদ্যোগ। সাহিত্যপ্রেমী, তরুণ লেখক ও পাঠকদের নিয়ে এমন প্রাণবন্ত আড্ডায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় প্রথমা প্রকাশনীর হুমায়ুন কবির, বাংলাদেশে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বৃত্ত বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সহসভাপতি পূরব খান এবং অর্থ সম্পাদক বদরুল আলম লিয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


তরুণদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে এই আয়োজন শুধু একটি সাহিত্য আড্ডা নয়, বরং স্বপ্নের পথে এগিয়ে চলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি মিলনমেলাও হয়ে ওঠে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা