ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী ৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর উপাদানযুক্ত খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর উপাদানযুক্ত খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে শাখাভিত্তিক বিপণিবিতান ‘স্বপ্ন’কে তিন লাখ টাকা এবং ‘জামান রেস্টুরেন্ট’ বা ‘জামান হোটেল’কে আরও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এ ছাড়া খাবারে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ার অভিযোগে অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারি’র বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাবার পরিবেশন ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় শহরের বিভিন্ন খাদ্য বিক্রয় ও পরিবেশনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন অসংগতি পাওয়া যায়।


তিনি আরও জানান, আইন লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ক্ষতিকর উপাদানের উপস্থিতির অভিযোগ থাকায় দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিবর্তে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠানে নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা