ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

বাবা–মায়ের পথ ধরে তারেক রহমান, ইতিহাসে নতুন নজিরে বিএনপির সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন সরকার গঠিত
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়
বাবা–মায়ের পথ ধরে তারেক রহমান, ইতিহাসে নতুন নজিরে বিএনপির সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বাবা ও মায়ের পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান—যা অতীতে দেশে আর কখনো ঘটেনি।


বিএনপির দলীয় তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ এস এম সায়েম-এর পদত্যাগের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া, যিনি ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং তিন দফা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।


খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান হন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বেই বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে আসেন তিনি।


সব মিলিয়ে, জিয়া পরিবারে তিন প্রজন্মে তিনজনের সরকারপ্রধান হওয়ার এই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ও স্মরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার