ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত শোকের কারণে দল ছেড়ে ফ্রান্সে ফিরতে হয়েছিল ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। মায়ের শেষকৃত্য সম্পন্ন করার
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত শোকের কারণে দল ছেড়ে ফ্রান্সে ফিরতে হয়েছিল ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর শনিবার (২৭ জুন) আবারও যুক্তরাষ্ট্রে ফ্রান্স দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। গত মঙ্গলবার দেশম বোস্টনে থাকা ফরাসি শিবির ছেড়ে নিজ দেশে ফিরে যান। শুক্রবার তিনি মায়ের শেষকৃত্যে অংশ নেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ গাই স্টেফান দলের দায়িত্ব সামলান।


দেশমকে ছাড়াই নরওয়ের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখায় ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় লে ব্লুরা। এই জয়ের মাধ্যমে ‘আই’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে তারা। ফরাসি দলের ব্যবস্থাপনা সূত্র জানিয়েছে, শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামে অবস্থিত বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলনে সরাসরি উপস্থিত ছিলেন দেশম। পরবর্তী নকআউট ম্যাচের প্রস্তুতিও তার তত্ত্বাবধানেই চলবে।


আগামী বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। শোক কাটিয়ে প্রধান কোচের ফিরে আসা দলটির জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে