ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা

ছেলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে এবার অনুতপ্ত বাবা। অতিরিক্ত রাগ আর কিছু মানুষের প্রলোভনে পড়ে ভুল করেছেন—এ কথা
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৮ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৫৮ সময়
আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা

ছেলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে এবার অনুতপ্ত বাবা। অতিরিক্ত রাগ আর কিছু মানুষের প্রলোভনে পড়ে ভুল করেছেন—এ কথা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইসলামি আলোচক জুবায়ের আহমাদ তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। শুধু ক্ষমা চাওয়াই নয়, ছেলের বিরুদ্ধে ভবিষ্যতে আর কখনো কথা না বলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অন্যদিকে, বাবার সঙ্গে বিরোধ ভুলে নতুন করে সম্পর্ক গড়ার কথা জানিয়েছেন তাশরীফ নিজেও।


বুধবার, ২৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে পাশে নিয়ে একটি দীর্ঘ ভিডিওবার্তা প্রকাশ করেন তাশরীফ। সেখানেই নিজের ভুল স্বীকার করে অনুশোচনার কথা জানান তার বাবা। ভিডিওতে মাওলানা হেদায়েতুল্লাহ বলেন, অতিরিক্ত রাগের কারণেই পরিস্থিতি এত দূর গড়িয়েছে। কিছু মানুষের প্রলোভনে পড়ে ভিডিওতে এসে তিনি বড় অন্যায় করেছেন বলে মনে করেন। তার ভাষ্য, ধৈর্য ধরতে পারলে এবং নিজের জ্ঞান অনুযায়ী চলতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে যারা তাকে প্রলোভন দেখিয়েছেন, তাদের নাম প্রকাশ করতে চাননি তিনি।


ছেলের প্রশংসা করে হেদায়েতুল্লাহ বলেন, আল্লাহ তাকে এমন একজন সন্তান দিয়েছেন, যার কথা বলা, কণ্ঠস্বর ও আচরণে বিশেষ গুণ রয়েছে। কিন্তু তিনি সেই সন্তানের মূল্য বুঝতে পারেননি। এ জন্য নিজের ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি। বাবার ভুল বুঝতে পারার পেছনে স্ত্রীর কথাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি। তার স্ত্রী তাকে বুঝিয়েছেন, ছেলে আজ পাশে না থাকলেও ভবিষ্যতে বিপদের সময় বাবার পাশে দাঁড়াতে পারে। স্ত্রীর এই কথায় নিজের আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন হেদায়েতুল্লাহ।


একই ভিডিওতে জুবায়ের আহমাদ তাশরীফ জানান, পারিবারিক রাগ-অভিমান ও মনোমালিন্যকে কেন্দ্র করে অনেকে বড় ইস্যু তৈরি করেছেন। কিন্তু তারা নিজেদের সমস্যার সমাধান পারিবারিকভাবেই করতে চান। তার বাবা স্বেচ্ছায় তার কাছে এসেছেন, আর তিনিও বাবার কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি। তাশরীফ আরও বলেন, বাবার প্রতি তার কোনো অভিযোগ নেই। অতীতের ঘটনা পেছনে ফেলে তারা একসঙ্গে সুন্দরভাবে জীবন কাটাতে চান। একই সঙ্গে এসব বিষয় নিয়ে যেন কেউ আর বিভ্রান্তিকর প্রচারণা না চালান, সেই আহ্বান জানান তিনি।


বাবা-মায়ের সেবা করাকে নিজের দায়িত্ব উল্লেখ করে তাশরীফ বলেন, প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দিতে চান তিনি। নির্দিষ্ট অঙ্কের টাকা বেঁধে না রেখে, যখন যতটুকু প্রয়োজন হবে, ততটুকু সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের পর বাবা-ছেলের এই অবস্থান পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন তাদের প্রত্যাশা, অতীতের মনোমালিন্য ভুলে পারস্পরিক ক্ষমা, ভালোবাসা ও বোঝাপড়ার মধ্য দিয়ে সম্পর্কটি আরও সুন্দর হয়ে উঠবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু