ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মামলা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসকের

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, বিকাল ৭:২ সময়
  • আপডেট সময় : ২৪ অক্টোবর ২০২৬, বিকাল ৭:২ সময়
চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। এ সময় ভবনটিতে অবস্থানরত ব্যাংকের দুই কর্মকর্তা-কর্মচারী অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।

ঘটনার পর দিন শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক তাপস আচার্য জানান, রাত সোয়া তিনটার দিকে ব্যাংকের নৈশপ্রহরী ফোন করে শাখা ব্যবস্থাপককে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। নৈশপ্রহরীর বর্ণনা অনুযায়ী, অজ্ঞাত কোনো ব্যক্তি জানালার কাচ লক্ষ্য করে সন্দেহজনক কিছু একটা ছুড়ে মারে, আর তার কিছুক্ষণের মধ্যেই ভবনে দাউদাউ করে আগুন ধরে যায়।

তিনি আরও উল্লেখ করেন, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান তাঁকে ফোন করে দুর্ঘটনার কথা জানালে তিনি দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করার নির্দেশ দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় দুর্গাপূজার ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন তাপস আচার্য। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটি বাতিল করে তিনি চাঁদপুরে ফিরে আসেন। আগুনে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেলেও ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল নথিপত্র ও রেকর্ডপত্র অক্ষত রয়েছে।

আগুন লাগার প্রকৃত কারণ প্রসঙ্গে তিনি জানান, বাইরে থেকে ছুড়ে মারা বস্তুটি পেট্রলবোমা জাতীয় কিছু ছিল কি না, তা পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এই আকস্মিক ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খবর পাওয়ার পরপরই স্টেশন লিডার নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ১০ মিনিটে তা পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে ব্যাংকের বড় ধরনের সম্পদ রক্ষা পায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

এদিকে ঘটনার দিন শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোড় মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা