ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৭১ এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া

বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেও খেলতে পারছেন
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া

বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেও খেলতে পারছেন না রাফিনিয়া। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দলের সঙ্গে হিউস্টনে যাচ্ছেন না রাফিনিয়া। দ্রুত সুস্থ হওয়ার লক্ষ্যে তিনি নিউজার্সির ট্রেনিং সেন্টারেই থেকে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।


হাইতির বিপক্ষে ম্যাচে উরুর চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই তারকা ফরোয়ার্ড। জাতীয় দলের চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল ১০ দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু প্রত্যাশার চেয়ে ধীরগতিতে এগোচ্ছে তার পুনরুদ্ধার প্রক্রিয়া। এখনও জিমে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে পারেননি রাফিনিয়া, যা তার ফেরার সময় আরও পিছিয়ে দিয়েছে। তবে ব্রাজিল শিবির আশাবাদী, দল যদি জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে, তাহলে পরবর্তী ম্যাচের আগে রাফিনিয়ার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।


গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। এখন দেখার বিষয়, রাফিনিয়াকে ছাড়াই ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন কতটা সফলভাবে এগিয়ে নিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর