ঢাকা | |

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হয়, তবে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে।


মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফরকালে তিনি এসব কথা বলেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও ক্ষতিগ্রস্ত হয়। এবার সেই অঞ্চল থেকেই মধ্যপ্রাচ্য সফর শুরু করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি আরও দুইটি দেশে যাওয়ার কথা রয়েছে।


পরিকল্পনা অনুযায়ী, তিনি প্রথমে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কুয়েতে যাবেন এবং পরে বাহরাইনে গিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের একটি বৈঠকে অংশ নেবেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতেই এই সফর করছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর