ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

‘যুক্তরাষ্ট্রকে ছাড়ায় ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’

ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় প্রয়োজন হলে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্তে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
‘যুক্তরাষ্ট্রকে ছাড়ায় ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’

ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় প্রয়োজন হলে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্তে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর। একই সঙ্গে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনৈতিক অবস্থানেরও সমালোচনা করেছেন। ইসরায়েলের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেন গভীর বলেন, ইরান স্বেচ্ছায় তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে বৈরী অবস্থান থেকে সরে আসবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, সম্ভাব্য হুমকি মোকাবিলার দায়িত্ব ইসরায়েলকেই নিতে হবে।


সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল কোনো দেশের নির্দেশনার ওপর নির্ভর করবে না। মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও দেশের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত স্বাধীনভাবেই নেওয়া হবে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে, বেন গভীরের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। ফলে বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


পর্যবেক্ষকদের ধারণা, ইরানের পারমাণবিক কার্যক্রম মোকাবিলার কৌশল নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে কূটনৈতিক সমাধান নাকি কঠোর পদক্ষেপ—এই প্রশ্নে দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে বেন গভীরের বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম