ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৭ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৭ সময়
আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজধানী রাঁচিতে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে এই কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে এবং বিপুল অর্থের বিনিময়ে চাকরির সুযোগ বিক্রি করা হয়েছে।


শিক্ষার্থীরা ১৪তম সরকারি প্রশাসনিক নিয়োগ পরীক্ষা বাতিল, ঘটনার স্বাধীন তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। এর মধ্যে নির্ধারিত প্রধান পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।


ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, প্রশ্নফাঁস একটি জাতীয় সমস্যা এবং তার সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। প্রশাসনের কর্মকর্তারাও আন্দোলনস্থলে গিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক