ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময়
‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র দেশের মানুষের জন্য একটি বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলা হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের বেকারত্ব সমস্যারও সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে লবণচাষিদের স্বার্থ রক্ষায় দ্রুত লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।


বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে বিভিন্ন ধরনের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।


সফরসূচি অনুযায়ী, পরে হাটহাজারীতে গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম ও কক্সবাজারে এর আগেও সফর করলেও এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর সফর হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?