ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট

দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৮ সময়
প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট

দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ফলে অনেকেই জাদুঘরে প্রবেশ করতে না পেরে ফিরে যান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই জাদুঘর প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে অনেকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।


দর্শনার্থীদের কেউ কেউ বলেন, উদ্বোধনের দিনই সীমিত পরিসরে সাধারণ মানুষের জন্য জাদুঘর খুলে দেওয়া হলে দূর-দূরান্ত থেকে আসা অনেকেই তা দেখার সুযোগ পেতেন। এছাড়া প্রবেশমূল্য পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন কয়েকজন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৪টার তিনটি পৃথক স্লটে ৩০০ জন করে প্রবেশ করতে পারবেন।


বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই সংগ্রহ করা যাচ্ছে। অতিরিক্ত ভিড় এড়াতে আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি এবং আন্দোলনের বিভিন্ন দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের দিন এটি শুধু শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা