ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ তরুণ সমাজ ধ্বংসের ‘টাইম বোমা’ ইয়াবা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে বাজিমাত মনোজ বাজপেয়ির ‘গভর্নর’ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৯ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৯ সময়
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগেই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।


ইসরায়েল প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। খাজা আসিফের দাবি, ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।


১৯১৭ সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে বালফোর ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে এই ঘোষণাকে বিবেচনা করা হয়। ইসরায়েল নিয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে খাজা আসিফ আরও বলেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে পরাজিত হলেও দেশটির নীতিগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসবে না।


তার ভাষ্য, জেরুজালেমে যে-ই ক্ষমতায় আসুক না কেন, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা—ইসরায়েলের মূল নীতিতে পার্থক্য খুব বেশি হবে না। এদিকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।


এরই মধ্যে ইসরায়েলকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যানসারাস রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছিলেন খাজা আসিফ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া