ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫ বেলিংহ্যামের ভাইসহ টুখেলের ২৫ সদস্যের দলে নতুন দুই মুখ গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

বাংলাদেশ থেকে ১২টি নির্দিষ্ট দেশে চাকরির উদ্দেশ্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

বাংলাদেশ থেকে ১২টি নির্দিষ্ট দেশে চাকরির উদ্দেশ্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া এসব দেশে যেতে ইচ্ছুক কোনো কর্মীকে বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না। অবৈধ নিয়োগ ও প্রতারণার ঝুঁকি এড়াতে এমন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার আওতায় থাকা ১২টি দেশ হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া। এসব দেশে চাকরি নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য মন্ত্রণালয়ের স্পষ্ট নিয়োগানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই তাঁদের বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।


একই সঙ্গে এসব দেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়া, সরকারি অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্র নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এমনকি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদেশযাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া দালালচক্রের প্রলোভন কিংবা আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়গুলো পুরোপুরি যাচাই করার পরই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল