ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবি-দাওয়াকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২ সময়
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবি-দাওয়াকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ কোনো শ্রমজীবী মানুষ নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। শিল্পকারখানাগুলো শুধু মালিকদের সম্পদ নয়, বরং এগুলো দেশের এবং সাধারণ মানুষের সম্পদ।


প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো শ্রমিক নিজের কর্মস্থল ধ্বংস করতে পারেন না। অথচ একটি পক্ষ শ্রমিকদের দাবির বিষয়টিকে ব্যবহার করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বক্তব্যে গত ১৫ থেকে ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ওই সময়ে একটি মহল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল।


প্রধানমন্ত্রীর দাবি, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই মহলই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব দাবি পর্যালোচনা ও বিবেচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে।


তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে শ্রমিক ভাই-বোনদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখন দেখার বিষয়, নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের প্রত্যাশা কতটা পূরণ হয় এবং শিল্পকারখানায় চলমান অসন্তোষ নিরসনে সরকার কী পদক্ষেপ নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী