ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে সরকারি চাকরি
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৬ সময়
কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই দায়িত্বস্থলে অনুপস্থিত ছিলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। তদন্তে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হারুন-অর রশীদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনের সময় কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তী সময়ে তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দায়িত্বে যোগ দেননি। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। ২০২৬ সালের ১৫ এপ্রিল বিভাগীয় মামলা দায়েরের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি কিংবা সময় বাড়ানোর আবেদন করেননি। 

পরবর্তী সময়ে ২২ জুন অভিযোগ তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ৬ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। প্রস্তাবিত শাস্তির বিষয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। ১ অক্টোবর কমিশন তাঁকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করে। সবশেষে ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই তাঁর বরখাস্তের আদেশ কার্যকর করা হয়। এদিকে, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হারুন-অর রশীদের পাশাপাশি পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী পুলিশ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার এবং ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিন।

প্রজ্ঞাপনে তাঁদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ এবং বিদেশে গিয়ে আর দায়িত্বস্থলে ফিরে না আসার মতো অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এটিকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ