ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা

শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন

শেরপুরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ দুই পক্ষের
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৪০ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৪০ সময়
শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন
শেরপুরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার (৩১ অক্টোবর) সকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন দুই গ্রামের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে এক ব্যক্তির শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন সাতপাকিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার রাতেই মাইকিং করে শনিবার সকালে লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দুই গ্রামের বাসিন্দারা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে যান। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষ সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংঘর্ষের সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সড়কের দুই পাশে অবস্থান করছিলেন। মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট ও পাথরের টুকরা। সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রথমে মারামারির সূত্রপাত হয়। পরে দুই গ্রামের বাসিন্দারা মাইকিং করে শনিবার সকালে জড়ো হওয়ার ঘোষণা দেন। পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল। তবে একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ