ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দেশটির আধা-সরকারি
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৮ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৮ সময়
দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ শনিবার টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মোজতবা খামেনিকে ঘিরে রয়েছেন। তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের নিউজ।


এমনকি মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ফলে ভিডিওটি প্রকাশের সময় এবং এর পেছনের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে দীর্ঘ সময় ধরে মোজতবা খামেনির প্রকাশ্য উপস্থিতি দেখা যায়নি। যুদ্ধাবস্থার মধ্যে তিনি নিরাপত্তার কারণে আড়ালে থেকেই দেশ পরিচালনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল।


চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিক নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর পাল্টা জবাব হিসেবে ইরান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।


এই সংঘাতের মধ্যেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। মার্চের শুরুতে দেশটির বিশেষজ্ঞ পরিষদ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসায় তার শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রকাশিত ভিডিওটির সময়, স্থান ও প্রেক্ষাপট সম্পর্কে মেহের নিউজ কোনো বিস্তারিত তথ্য না দেওয়ায় এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?