ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পরের ম্যাচেই
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে তিনি দলকে এগিয়ে নেন এবং গড়েন নতুন ইতিহাস। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। এর আগে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছিলেন।


ম্যাচের ৩৯ মিনিটে আবারও জালের দেখা পান পর্তুগিজ অধিনায়ক। ব্রুনো ফার্নান্দেজের দারুণ পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। এই জোড়া গোলের ফলে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসেন রোনালদো। কিংবদন্তি ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে এখন তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।


এ নিয়ে বিশ্বকাপ মঞ্চে নতুন এক রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম