ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ তরুণ সমাজ ধ্বংসের ‘টাইম বোমা’ ইয়াবা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে বাজিমাত মনোজ বাজপেয়ির ‘গভর্নর’ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

রেফারিকে ‘চোর’ বলে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচারে রেফারিকে ‘চোর’ বলে মন্তব্য করার কারণে প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরাকে টুর্নামেন্টের বাকি
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
রেফারিকে ‘চোর’ বলে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচারে রেফারিকে ‘চোর’ বলে মন্তব্য করার কারণে প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঘটনাটি ঘটে তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের একটি ম্যাচে, যেখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারে তীব্র প্রতিক্রিয়া দেখান এই ধারাভাষ্যকার। পরে শৃঙ্খলাভঙ্গের দায়ে তার অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়।


প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বের ওই ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন সরাসরি লাল কার্ড দেখেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের সময় মুখ ঢাকার কারণে রেফারি তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ফুটবলে বর্ণবাদী বা সমকামীবিদ্বেষী মন্তব্য ঠেকাতে ফিফা সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে, যেখানে মুখ ঢেকে এমন আচরণ করার চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই সিদ্ধান্তের বিরোধিতা করে ধারাভাষ্যকার হোর্হে ভেরা সরাসরি সম্প্রচারে রেফারিকে ‘চোর’ আখ্যা দেন এবং ফিফা ও এর শীর্ষ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন। তিনি কনমেবল সভাপতির প্রতিও কটাক্ষ করেন এবং সিদ্ধান্তটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। পরে সমালোচনার মুখে ভেরা নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফিফার কাছে লিখিত দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আবেগের বশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং তার মন্তব্য অনুচিত ছিল।


তবে ক্ষমা চাওয়ার পরও ফিফা তার বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত বহাল রাখে এবং টুর্নামেন্ট চলাকালে তার স্টেডিয়াম বা মিডিয়া অ্যাক্সেস বাতিল করে দেয়। এদিকে ফিফার এই সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছে ভেরার কর্মস্থল এবিসি কার্ডিনাল, যারা বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া