ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমে গতি আনতে ১৫ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প শ্বশুর-চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচ জন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

‘পুষ্পা ২’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীতে এক নারীর মৃত্যুর ঘটনায় আবারও আইনি চাপে পড়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৩ সময়
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

‘পুষ্পা ২’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীতে এক নারীর মৃত্যুর ঘটনায় আবারও আইনি চাপে পড়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে প্রিয় তারকাকে এক নজর দেখতে হাজারো দর্শক ভিড় জমালে হুড়োহুড়ির মধ্যে রেবতী নামে এক নারী পদদলিত হয়ে মারা যান। এ সময় তার ৯ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়।


ঘটনার পর দায়ের হওয়া মামলায় আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, সহকারী কর্মী, নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তি এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেপ্তার করা হলেও আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি তদন্তকারী সংস্থা আদালতে প্রতিবেদন জমা দিয়ে জানিয়েছে, অভিনেতার আগমনের বিষয়টি আগে থেকেই জানা থাকলেও দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।


এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্ত ২০ জনকে আগামী সোমবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা