ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ভিন্ন পদ্ধতি অনুসরণ
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৬ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৬ সময়
২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা
২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হতে হলে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। আর গ্রুপভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনও শ্রেণিভেদে আলাদা রাখা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রচলিত ভর্তি নীতিমালা অনুসরণ করে কোটা নির্ধারণ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়