ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের মূল্য দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বছরের শেষ তিন মাসে আন্তর্জাতিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি

জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি