ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। আপাতত অতিরিক্ত বল প্রয়োগ না করে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৫ সময়
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। আপাতত অতিরিক্ত বল প্রয়োগ না করে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এদিকে প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পরিস্থিতি আরও কিছু সময় পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সহিংসতা বা হামলার ঘটনা বাড়ানোর চেষ্টা হলে আইন অনুযায়ী বল প্রয়োগ করা হতে পারে।


রোববারের সহিংসতার পর সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকেই সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দেয় বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় দুই হাজার সদস্য কাজ করছেন। এর মধ্যে ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


এদিকে দুই বছর পর সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।


এরপর মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করেন তারা। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে একই ধরনের শপথ নিয়েছিলেন। অন্যদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বদলির পর সোমবার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। তারা হলেন মো. আইয়ুব আলী, রিয়াদ মাহমুদ ও মাহফুজুর রহমান। তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। পরবর্তী পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি। সোমবার শহরের দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি

জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি