ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে

ভালোবাসার সম্পর্কের পরিণতি দিতে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং নামের এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১ সময়
নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে

ভালোবাসার সম্পর্কের পরিণতি দিতে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং নামের এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন তিনি। বিদেশি এই জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি। এরপর নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ৩ নভেম্বর আইনি প্রক্রিয়ায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের বাসিন্দা ঝাং সিনহাইয়ের ছেলে। পেশায় তিনি একজন লরিচালক।


জানা যায়, নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে জ্যাকির সঙ্গে কাজ করতেন। সেই সূত্রেই ভাইয়ের মাধ্যমে নার্গিসের সঙ্গে পরিচয় হয় জ্যাকির। এরপর মুঠোফোন ও অনলাইনে প্রায় তিন থেকে চার মাস নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জ্যাকি চেউং জানান, নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে সংসার করতে চান তিনি। অন্যদিকে, পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ায় খুশি নার্গিসও।


জ্যাকির পরিকল্পনা, পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়া। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিয়েটির বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তাঁদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি