ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। দুপুরে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন।
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। দুপুরে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে কী কারণে তিনি সেখানে গেছেন কিংবা কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


পিটার হাস ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষে বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।


গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় আসেন পিটার ডি হাস। সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের সফরে তার কর্মসূচি কী এবং কী উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার আগমন ঘিরে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও, তার সফরের উদ্দেশ্য বা মন্ত্রণালয়ে কার সঙ্গে বৈঠক করেছেন—এসব বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি