ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই

কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা কিংবা গোপনে বৈঠক করার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৮ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৮ সময়
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই

কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা কিংবা গোপনে বৈঠক করার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।


বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে দেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজনের গোপন বৈঠকের বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, এসব বৈঠকের সঙ্গে উসকানির কোনো সম্পর্ক রয়েছে কি না।


জবাবে শফিকুর রহমান বলেন, যারা তাঁদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ তুলছেন, তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন। ভবিষ্যতে সেই ভুল আর করবেন না বলেও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে অভিযোগের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানাচ্ছেন তাঁরা। এ ধরনের অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে যারা এসব কথা বলছেন, তাঁদেরই নিজেদের দিকে আয়নায় তাকানো উচিত।


বক্তব্যে ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান শফিকুর রহমান। পাশাপাশি বর্তমান রাষ্ট্রপতির অতীতের কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমা করা বা মামলা তুলে নেওয়ার বিষয়ে জামায়াতের নামে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলো সঠিক নয়। ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের নাম একবারও উচ্চারণ করেননি বলেও দাবি করেন। শেষে তিনি পুনরায় বলেন, জামায়াত কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করেনি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা আর গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম