মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারীর যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ তৈরি হলে তাঁর ভিসার আবেদন বাতিল হতে পারে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা সন্তুষ্ট বা আশ্বস্ত না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিতে পারেন।
এ ক্ষেত্রে ভিসা পাওয়ার পর সেটি নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই ভিসার জন্য আবেদন করার সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে উপস্থাপন এবং ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন