ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৩ সময়
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তানজিয়া জামান মিথিলার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি।


শনিবার ৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর আয়োজন। সেখানে বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুই বিজয়ী একে অপরকে জড়িয়ে ধরেন। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।


এ সময় মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও রুপালি রঙের গাউন। বিজয়ী ঘোষণার মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের সামিরা খান মাহি।


ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসও তাকে দর্শকদের কাছে পরিচিত করেছে। এবার জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার স্বীকৃতি পেলেন তিনি। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, তার বাবা-মা তাকে বিশ্ব জয় করে আসার জন্য বলেছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মাহির ভাষায়, তিনি জিতলে বাংলাদেশও জিতে যাবে।


এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন মিথিলা। মিথিলার সেই সাফল্যের পর এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন সামিরা খান মাহি। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে কতটা সাফল্য অর্জন করতে পারেন তিনি, এখন সেই অপেক্ষায় বাংলাদেশের দর্শকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী