ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের সমবায় ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। প্রচলিত
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের সমবায় ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। প্রচলিত কাঠামো ভেঙে একে সময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আইনি জটিলতা দূর করতে সমবায় আইন পর্যালোচনার পরামর্শ দিয়েছেন তিনি।


রোববার ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ ও প্রাণবন্ত কার্যক্রম দেখেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য ও জৌলুশ অনেকটাই হারিয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে যুক্ত করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।


রাষ্ট্রপতির মতে, দুর্নীতির কারণে সমবায় খাতের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতে গোনা কয়েকটি গ্রামে সমবায় কার্যক্রম সফলতা পেলেও দেশজুড়ে প্রত্যাশিত বিস্তার ঘটেনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে মিল্কভিটার মতো সফল প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও অভিনব পদ্ধতিতে পণ্য বাজারজাত করার পরামর্শ দেন তিনি, যাতে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানগুলো নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।


এদিকে, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতকালের দীর্ঘ পথ র‍্যালি এবং জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যের মূল বার্তা ধারণ করে এগোতে পারলে দেশের বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করে সফলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব। দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক যুদ্ধ, জ্বালানি সংকট এবং অতীতে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে এবং দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী