ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৩ সময়
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মূল্যবান এই ধাতুর দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনের শুরুতে দাম নেমে গিয়েছিল ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ দশমিক ৬০ ডলারে নেমেছে। বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ডিসেম্বরে সুদের হার বাড়ার প্রত্যাশা স্বর্ণের ওপর চাপ তৈরি করছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।


মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রায় লেনদেন করা বিনিয়োগকারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রোববার বলেছেন, দেশটিতে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংকের আরও কাজ বাকি রয়েছে।


এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও মূল্যস্ফীতিকে নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। বাজার বিশ্লেষকদের ধারণা, ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯২ শতাংশ এবং ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৮ শতাংশ। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার খরচ বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়। এখন বিনিয়োগকারীরা ফেড কর্মকর্তাদের পরবর্তী বক্তব্য এবং বুধবার প্রকাশিত হতে যাওয়া অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।


অন্যদিকে, গয়নার চাহিদা কমে যাওয়া এবং উচ্চমূল্যের কারণে বিকল্প ধাতুর ব্যবহার বাড়ায় ২০২৬ সালে বিশ্বব্যাপী রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ দশমিক ২৬ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ দশমিক ০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে।


সূত্র: রয়টার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি