ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পিছিয়ে পড়েও ইতালিকে হারালো বেলজিয়াম শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ বছরজুড়ে ১০ খেলাধুলা আয়োজনের নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের মাত্র ৬০ কিলোমিটার দূরে হুথি বিদ্রোহীরা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ বাউফলে ঘরে ঢুকে তিন বোনসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ২

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে এসে দুই যুবক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে এসে দুই যুবক ভবনের প্রধান সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়। এতে সিঁড়িতে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রোববার ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বোমাটি সিঁড়িতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ, কাগজসহ আগুন ছড়িয়ে পড়ার মতো দাহ্য পদার্থ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


নগর ভবনে দায়িত্ব পালনকারী নৈশপ্রহরী নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা ছোড়ে। বোমাটি পড়ার পরপরই আগুন জ্বলে ওঠে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খুলনা সদর থানা-পুলিশ। উপপরিদর্শক মো. আশরাফ হোসেন জানান, নগর ভবনের সিঁড়িতে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, পেট্রোল বোমার আঘাতে সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। তবে ভবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং তাদের আটকের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড