ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০ সময়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত জোরদার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আগুনের পেছনে পেট্রোল বোমা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা দায়ী কি না, তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন কমিটির প্রধান।


শনিবার (১৪ নভেম্বর) তদন্ত কমিটির এক সদস্য জানান, প্রাথমিক অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগুন লাগার সময় সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। ঘটনার রাতে ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে ক্যামেরায় আগুনের একটি স্ফুলিঙ্গ দেখা যায়। শুরুতে সেটিকে অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে দেখা গেছে, ওই স্ফুলিঙ্গের অনেক আগেই বাড়িটিতে আগুন জ্বলতে শুরু করেছিল। এ সংক্রান্ত ভিডিও ফুটেজও তদন্তকারীদের হাতে রয়েছে।


শর্টসার্কিটের সম্ভাবনা প্রসঙ্গে তদন্ত কমিটির এক কর্মকর্তা জানান, আগুন তৃতীয়বার দপ করে জ্বলে ওঠার সময় বিদ্যুতের বাতি নিভে যায়। তবে তার আগেই বাড়িতে আগুনের উপস্থিতি দেখা গেছে। তাই প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ বলে মনে করছে না কমিটি। তদন্তকারীদের ধারণা, বাড়ির একটি কক্ষে খড় মজুত ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে, আবার দুর্ঘটনাবশতও আগুনের সূত্রপাত হতে পারে। এ দুটি সম্ভাবনাসহ অন্যান্য বিষয়ও পরীক্ষা করে দেখা হচ্ছে।


তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম জানিয়েছেন, অনুসন্ধানের কাজ প্রায় শেষ পর্যায়ে। রোববার চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার টানা দুই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড