ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন এখন নতুন করে বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পৌঁছে
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন এখন নতুন করে বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পৌঁছে গেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষা জোরদার করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের অবস্থান থেকে সরকারি বাহিনী সরে যাওয়ায় ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা।


গত ১৫ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানায়, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের সরিয়ে এডেন ও আশপাশের এলাকায় নতুন করে মোতায়েন করা হচ্ছে। বাহিনীটির দাবি, রাজধানী এডেনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাই তাদের প্রধান লক্ষ্য। সামরিক ও সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিবেশী লাহিজ প্রদেশের দুটি জেলা দখলে নেওয়ার পর হুথিরা এডেনের কাছাকাছি পৌঁছে গেছে। তাদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী শহরের চারপাশে পরিখা খনন করছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে দেয়াল ও প্রতিরক্ষাব্যূহ তৈরি করা হচ্ছে। তবে হুথিরা আরও এগিয়ে এলে এসব ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


অন্যদিকে, সরকারি বাহিনীর সেনা প্রত্যাহারের বিষয়ে ভিন্ন দাবি করেছে হুথিরা। তাদের বক্তব্য, সামরিক অবস্থান ও সরবরাহের পথ হারিয়ে হুথিদের চাপের মুখেই পিছু হটছে সরকারি সেনারা। সেনারা সরে যাওয়ার পর উপকূলীয় কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ায় আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে এশিয়া থেকে ইউরোপে, বিশেষ করে সুয়েজ খাল হয়ে বিপুল পরিমাণ পণ্য ও কাঁচামাল পরিবহন করা হয়। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে বাব আল-মান্দেবেও হুথিদের প্রভাব বাড়লে বিশ্বব্যাপী সমুদ্রবাণিজ্যে আরও চাপ তৈরি হতে পারে।


২০১৫ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি থাকলেও চলতি গ্রীষ্মে আবারও সংঘাত বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত পশ্চিম ইয়েমেনে সংঘাতের কারণে তিন লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তাইজ প্রদেশে। লাহিজের খারাজ শরণার্থী শিবিরে সংঘাত ছড়িয়ে পড়ার খবরও জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা। সেখানে প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মুখে রয়েছেন।


এর মধ্যেই ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে হুথিরা। গত রোববার রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর এসব যোদ্ধাকে আটক করা হয়েছিল। কোনো ধরনের বন্দি বিনিময় ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হুথি কর্তৃপক্ষ। সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা দাবি করেছেন, কোনো বিনিময় ছাড়াই একসঙ্গে এত বন্দি মুক্তির ঘটনা নজিরবিহীন। এর আগে মানবিক বিবেচনায় আরও দুই হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে ইয়েমেন সরকার তাদের যোদ্ধাদের মুক্তি দেয়নি বলে অভিযোগ করেন তিনি। মুক্তি পাওয়া ৬০০ বন্দির প্রত্যেকের সঙ্গে কথা বলেছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির সদস্যরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার