ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বান্দরবানের সদরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশে ৩০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৭ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৭ সময়
উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত
বান্দরবানের সদরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশে ৩০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিংয়ের প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য চনু মং। এ সময় তিনি বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উৎসব উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় উপদেশ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কঠিন চীবর দানের ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তাঁরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেডম্যান মংপু মার্মা, জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা, কারবারি পুথোয়াই অং, প্যানেল চেয়ারম্যান সেম্প্রু মার্মাসহ বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা এবং স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা।

বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগ ও সৌজন্যে আয়োজিত এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়