ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের

২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

দুই বছর পর আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। তবে এবার শুধু
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

দুই বছর পর আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। তবে এবার শুধু আয়োজনে নয়, প্রতিযোগিতার কাঠামোতেও আসছে বড় পরিবর্তন। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার পরবর্তী আসর।


মঙ্গলবার ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নতুন কাঠামোয় দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল অংশ নেবে। অর্থাৎ মোট ১৬টি দল নিয়ে হবে ২০২৮ সালের কোপা আমেরিকা।


কনকাকাফ অঞ্চলের ছয়টি দল সরাসরি আমন্ত্রণে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাবে। ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে এই ছয়টি দল নির্বাচিত হবে। ফলে কনকাকাফের দেশগুলোর জন্য দক্ষিণ আমেরিকার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খেলার সুযোগ অর্জনের নতুন পথ তৈরি হচ্ছে। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। তবে আট বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল।


২০২৪ সালের ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। চোটের কারণে সেই ম্যাচের শেষ দিকে মাঠের বাইরে বসেই সতীর্থদের জয় দেখতে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। কোপা আমেরিকায় উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে এর আগে মোট আটটি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছিল।


তবে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ফুটবল অভিজ্ঞতায় আর্জেন্টিনার জন্য সব স্মৃতি সুখের নয়। সর্বশেষ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে শেষ ষোলোতে মিসর এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় তারা। এবার তাই ২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরছে কোপা আমেরিকা। নতুন ফরম্যাটে কনমেবল ও কনকাকাফ অঞ্চলের মোট ১৬টি দল শিরোপার লড়াইয়ে নামবে, আর গোল্ড কাপের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে কনকাকাফের ছয় প্রতিনিধি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান