ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্তি রোনালদোর

হিউস্টনের মাঠে রেফারির শেষ বাঁশি বাজার পর চারদিকে যখন ক্যামেরার আলো আর দর্শকদের নজর, ঠিক তখনই টিভি ক্যামেরার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্তি রোনালদোর

হিউস্টনের মাঠে রেফারির শেষ বাঁশি বাজার পর চারদিকে যখন ক্যামেরার আলো আর দর্শকদের নজর, ঠিক তখনই টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, “আই অ্যাম ব্যাক”। পর্তুগিজ এই মহাতারকার এমন উচ্চারণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পেছনের বার্তাও সহজ—এক ম্যাচ আগেই ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে নিজের মান অনুযায়ী খেলতে না পারার সমালোচনার জবাব দিতেই যেন এই প্রত্যাবর্তন।


এরপর উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয়ে জোড়া গোল করে দলকে জেতান রোনালদো। এতে বিশ্বকাপে আবারও নিজের প্রভাব দেখিয়ে দেন ৪১ বছর বয়সী এই তারকা। অনেকেই যেখানে তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি যেন মাঠে নামলেন নতুন করে নিজের শক্তি জানান দিতে। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলে সমসাময়িক তারকা লিওনেল মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। এক সাংবাদিক জানতে চান, পরবর্তী পর্বে মেসির মুখোমুখি হওয়ার বিষয়ে তার ভাবনা কী।


জবাবে রোনালদো বলেন, এমন প্রশ্নের উত্তর তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি জানান, তার লক্ষ্য ছিল ম্যাচ জিতে গ্রুপ পর্ব পার হওয়া এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। পরে আরেক প্রশ্নে আবারও মেসি ও কিলিয়ান এমবাপ্পের প্রসঙ্গ টানা হলে রোনালদো প্রশ্ন শেষ না করেই পাশের সাংবাদিককে ইশারা করে বলেন, “দালে, দালে, দালে।”


পরবর্তী প্রশ্নে তিনি বলেন, সব প্রশ্নের উত্তর তিনি দেন না—শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরই জবাব দেন। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি জানান, তিনি সবসময়ই ফিরে আসেন—কখনো আগে, কখনো পরে। নিজের কাজের ওপর তার পূর্ণ আস্থা আছে বলেও উল্লেখ করেন তিনি। সমালোচনার সময়টিকে কঠিন ও অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করে রোনালদো বলেন, গত সপ্তাহটি তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যেন তিনি ফুটবল থেকে দূরে চলে গেছেন। তবে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসই তাকে আবার ফিরিয়ে এনেছে। জাতীয় দলের রেকর্ড ভাঙার চেয়ে দলের লক্ষ্য পূরণই তার মূল উদ্দেশ্য বলেও জানান এই পর্তুগিজ সুপারস্টার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম