ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বড় বাজেট অনুমোদন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বড় বাজেট অনুমোদন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার বাজেট পাসের পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব উদ্যোগের একাধিক পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৭ জুন) গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।


সভাপতির বক্তব্যে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তর করতে দেশ-বিদেশের ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির আওতায় ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় সক্ষম করতে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে মান্দারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি, স্প্যানিশ ও ইতালিয়ান ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়ন কার্যক্রমও চলমান রয়েছে।


সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করে ২ কোটি গাছ রোপণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়। এছাড়া স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা হচ্ছে। উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা, যেখানে ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।


সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে এসব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। অধিবেশনে শিক্ষাবিদ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ মোট ৭০ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা