ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

বিশ্বাসযোগ্য নির্বাচন: বাংলাদেশকে প্রশংসা, বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

জাপান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করায় বাংলাদেশের প্রতি প্রশংসা জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে বিজয়
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৪ সময়
বিশ্বাসযোগ্য নির্বাচন: বাংলাদেশকে প্রশংসা, বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

জাপান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করায় বাংলাদেশের প্রতি প্রশংসা জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে দেশটি। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকার জানায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশ অভিনন্দনের যোগ্য।


বিবৃতিতে সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে বিশেষভাবে বিএনপি ও তার নেতৃত্বকে নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়। এছাড়া নতুন সরকার গঠনের প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ প্রকাশ করে জাপান। পাশাপাশি ঢাকা ও টোকিওর মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আগ্রহের কথা জানানো হয়।


পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ–জাপান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততা বজায় থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার